স্পেনে অটোনোম হিসেবে (Self Employed ) পেপার পেতে মেমোরিয়া গাইড
স্পেনে অটোনোম হিসেবে (Self Employed ) পেপার পেতে মেমোরিয়া গাইড
স্পেনে ২০২৬ সালের বিশেষ ঘোষণায়: অটোনোমো (Autónomo) হিসেবে পেপারস পাওয়ার “খুঁটিনাটি ও পূর্ণাঙ্গ গাইডলাইন” (হুজুগে কান
না দিয়ে
যা অবশ্যই আগে জানা উচিত
)
স্পেনের নতুন রেগুলারাইজেশন প্রসেসে যারা কোনো মালিক বা কোম্পানির ওপর নির্ভর না করে নিজের যোগ্যতায় পেপারস করতে চান, তাদের জন্য Autónomo বা স্বনির্ভর ক্যাটাগরি একটি স্বাধীন পথ। তবে এই পথে আবেদনের আগে এর খরচ, নিয়ম এবং ভালো-মন্দ দিকগুলো জেনে রাখা জরুরি। বিশেষ করে যারা Venta Ambulante বা রাস্তায় পণ্য বিক্রি করে পেপারস পেতে চান, তাদের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে।১. মেমোরিয়া বা বিজনেস প্ল্যান (Memoria de Actividad)
এটি আপনার আবেদনের মূল ভিত্তি। এখানে আপনার কাজের অভিজ্ঞতা, ব্যবসার ধরন, বাজার বিশ্লেষণ এবং আগামী ৩ বছরের একটি সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব দেখাতে হয়। এটি অবশ্যই ATA বা UPTA দ্বারা অনুমোদিত হতে হবে।২. ক্যাশ ক্যাপিটাল বা মূলধন (Capital Needed)
এই পদ্ধতিতে আবেদনের জন্য দুই ধরনের আর্থিক প্রস্তুতি লাগে:
• ব্যক্তিগত তহবিল: আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত ৭,৫০০ থেকে ৮,০০০ ইউরো থাকা নিরাপদ (১ বছরের IPREM অনুযায়ী), যা প্রমাণ করবে আপনি স্পেনে নিজের ভরণপোষণ করতে সক্ষম।
• বিনিয়োগ: আপনার ব্যবসার ধরন অনুযায়ী ৩,০০০ থেকে ৫,০০০ ইউরো বিনিয়োগ হিসেবে দেখাতে হয় (যেমন: কাজের সরঞ্জাম, পণ্য কেনা বা প্রাথমিক খরচ)।৩. Venta Ambulante: রাস্তায় পণ্য বিক্রি ও পেপারস
অনেকের মনে প্রশ্ন থাকে যে রাস্তায় পণ্য বিক্রি করে অটোনোমো হিসেবে পেপারস পাওয়া সম্ভব কি না।
• সম্ভব, তবে জটিল: আপনার যদি ভ্রাম্যমাণভাবে পণ্য বিক্রির আগের অভিজ্ঞতা থাকে, তবে অবশ্যই এই কাজ দেখিয়ে অটোনোমো হিসেবে পেপারস পাওয়া সম্ভব।
• মেমোরিয়া ও লাইসেন্স: মেমোরিয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে আপনি কী পণ্য বিক্রি করবেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থানীয় মিউনিসিপ্যালিটি বা Ayuntamiento থেকে একটি বিশেষ লাইসেন্স (Licencia Municipal) বা অনুমতি পাওয়া। মেমোরিয়াতে এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া বা সম্ভাবনা স্পষ্টভাবে লিখতে হবে।
• বৈধতা: সরকার জানতে চায় আপনার এই কাজ বৈধ হবে কি না। লাইসেন্স ছাড়া কাজ করলে আপনি পেপারস পাবেন না।৪. এই পদ্ধতির Pros & Cons (ভালো ও মন্দ)
সুবিধা (Pros)
• স্বাধীনতা: কোনো মালিকের পেছনে কন্টাক্টের জন্য ঘুরতে হয় না। আপনি নিজেই নিজের কাজের গ্যারান্টার।
• মাল্টিপল কাজ: অটোনোমো সচল রেখে আপনি চাইলে অন্য কারো অধীনেও চাকরি (Pluriactividad) করতে পারবেন।
• রিনিউয়াল: ১ বছর অটোনোমো সচল রাখলে পরবর্তী সময়ে কার্ডটি সাধারণ কাজের পারমিটে (Cuenta Ajena) পরিবর্তন বা মডিফাই করা সহজ হয়।
অসুবিধা ও ঝুঁকি (Cons)
• মাসিক খরচ: ব্যবসা চলুক বা না চলুক, প্রতি মাসে অটোনোমো ফি (প্রথম বছর প্রায় ৮৯ ইউরো) এবং জেস্টর ফি নিজেকেই দিতে হবে।
• ট্যাক্সের চাপ: প্রতি ৩ মাস অন্তর (Trimestral) আয়ের হিসাব ও ট্যাক্স ফাইল জমা দেওয়া বাধ্যতামূলক।
• Venta Ambulante চ্যালেঞ্জ: সঠিক লাইসেন্স ম্যানেজ করতে না পারলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে।৫. পরবর্তীতে ব্যবসা না করলে কী হবে?
অনেকের প্রশ্ন থাকে—পেপারস পাওয়ার পর ব্যবসা না করলে কি সমস্যা? এখানে নিয়ম হলো, আপনি যেহেতু স্বনির্ভর কাজের শর্তে পেপারস পেয়েছেন, তাই প্রথম ১ বছর আপনাকে এই স্ট্যাটাস ধরে রাখতে হবে। ১ বছর সফলভাবে ট্যাক্স দেওয়ার পর আপনি চাইলে আপনার কার্ডটি পরিবর্তন করে সাধারণ চাকরিজীবী হিসেবে কার্ড রিনিউ করতে পারবেন। তার আগে বন্ধ করলে রেসিডেন্সি বাতিলের ঝুঁকি থাকে। ৬. কিছু বিশেষ পরামর্শ:
• ১৬ এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় তারাই অংশ নিতে পারবেন যারা ৩১ ডিসেম্বর ২০২৫ এর আগে স্পেনে এসেছেন।
• কাজ ছোট বা বড় যাই হোক, মেমোরিয়া যদি প্রফেশনাল হয় এবং আপনি যদি বৈধভাবে লাইসেন্স ম্যানেজ করার পরিকল্পনা দেখাতে পারেন, তবে অবশ্যই পেপারস পাওয়া সম্ভব।কারো কাছে জিম্মি না থাকতে চেয়ে নিজের জীবন নিজে গড়ব এই “হুজুগে” অটোনোমো হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার আগে অবশ্যই একজন ভালো ইমিগ্রেশন উকিল+খেস্তর(একাউন্টেন্ট) এর সাথে ভালো করে জেনে বুঝে সিদ্ধান্ত নিন
; আপনার জন্য ভালো ও প্রযোজ্য হলে অবশ্যই করবেন।
হাসান শুভ(সকল তথ্য ইন্টারনেট থেকে নিয়ে লেখা বলে বাস্তবতায় ২/১ টু এদিক ওদিক হতে পারে)
Powered by Froala Editor
Commentaires